প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 16, 2026 ইং
প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা

১৬ জানুয়ারি ২০২৬: অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালে এই সভাটি আয়োজিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী।
অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মুল বক্তব্য রাখেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী ও ইসি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, সম্মানিত পরিচালক ও প্রস্তাবিত প্রো-অ্যাক্টিভ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান এবং সম্মানিত পরিচালক ডাঃ কামরুন নাহার। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব সাহিদুল ইসলাম ইউনুস।
সভায় হাসপাতালের পরিচালকবৃন্দ ও শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছে। এ সময় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব আবু খালেদ মোহাম্মদ রায়হান, যা পরবর্তীতে উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।
পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের সেবার মান উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সদ্য মালিকানাভুক্ত 'ইউনিক নার্সিং কলেজ' (যা বর্তমানে 'প্রো-অ্যাক্টিভ নার্সিং কলেজ' নামে প্রস্তাবিত) নিয়ে আলোচনা করা হয়। অত্র নার্সিং কলেজের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান কলেজটির সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিচালনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের বিস্তারিত অবহিত করেন।
আলোচনা পর্বে উপস্থিত শেয়ারহোল্ডারগণ প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা পেশ করেন।
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী ও পরিচালক(অর্থ ) জনাব আবু খালেদ মোহাম্মদ রায়হান এবং সিইও অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) এ কে এম নাসির উদ্দিন (অবঃ) [এমফিল, এমপিএইচ, এমবিবিএস]।
পরিশেষে, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।
রতন আহমেদ
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV